রুহুল আমিন সুমন সাতক্ষীরা প্রতিনিধি
৫ নম্বর কৈখালী ইউনিয়নের কিছু কিছু জায়গায় এখন বর্ষা মৌসুমের ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ কাস্তের শব্দ আর কৃষকের মুখে হাসি - সব মিলিয়ে কৈখালীর গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ
এবার কৈখালীতে নতুন ধানের বাম্পার ফলন হয়েছে। সময়মতো বৃষ্টি সঠিক পরিচর্যা আর কৃষকদের পরিশ্রমে মাঠ ভরে গেছে ধানে। গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা
৩নং ওয়ার্ডের কৃষক আঃ করিম বলেন আল্লাহর রহমতে এবার ধান খুব ভালো হইছে। বিঘায় আগের চেয়ে ৫-৬ মণ বেশি ধান পাইতেছি ঘরে নতুন ধান উঠতেছে, মনডা ভরে যাইতেছে
২নং ওয়ার্ডের কৃষাণী মর্জিনা বেগম বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান কাটতেছি ছেলে-মেয়ে সবাই মিলে কাজ করতেছি। নতুন ধানের ভাত খাব, পিঠা খাব, কি যে আনন্দ লাগতেছে
মাঠে গিয়ে দেখা যায়, কেউ ধান কাটছে, কেউ আঁটি বাঁধছে, কেউ মাথায় করে ধান বয়ে আনছে। আবার কোথাও কোথাও মাড়াইয়ের কাজও চলছে। কৃষকদের ব্যস্ততা যেন চোখে পড়ার মতো।
তবে কৃষকদের একটাই অভিযোগ, ধান কাটার শ্রমিকের মজুরি বেড়ে গেছে। অনেক জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। তারপরেও বাম্পার ফলন হওয়ায় সেই কষ্ট ভুলে গেছেন তারা
স্থানীয় এক কৃষি কর্মকর্তা বলেন কৈখালীতে এবার আবহাওয়া অনুকূলে ছিল। কৃষকরা সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহার করেছেন। তাই ফলন ভালো হয়েছে
কৈখালীর মাটির গন্ধে এখন মিশে আছে নতুন ধানের গন্ধ এই ধান দিয়েই চলবে আগামী কয়েক মাসের সংসার। নতুন ধান ঘরে তুলে কৃষকরা এখন স্বপ্ন দেখছেন সন্তানদের লেখাপড়া মেয়ের বিয়ে আর একটু ভালোভাবে বেঁচে থাকার