গাজীপুর প্রতিনিধি,
চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার, গাজীপুর এর নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য 12-11-2026খ্রি. সকাল আনুমানিক 10:00 ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন দক্ষিণ টেপিরবাড়ী সাকিনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মামুন শিকদার এর বসত বাড়ী থেকে মাদক ব্যবসায়ী ১। মোঃ মামুন শিকদার (32), পিতা-কাঞ্চন শিকদার, মাতা-আলেয়া, সাং-টেপিরবাড়ী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর এবং ২। মোঃ মনির হোসেন (45), পিতা-সিরাজুল ইসলাম, মাতা-হনুফা বেগম, সাং-পিরুজালী নুহাশপল্লী, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করে। আসামীদের দখল থেকে দুইটি বিদেশী ব্র্যান্ড এর মোট ১৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। যার মধ্যে Officer Choice BLUE PURE GRAIN DELUXE WHISKY ৭৫০ মি.লি. ৩৭টি বোতল এবং ৩৭৫ মি.লি. ৬০টি বোতল। AC BLACK PURE GRAIN DELUXE WHISKY ৩৭৫ মি.লি. ৪৮টি বোতল। উদ্ধারকৃত উক্ত ১৪৫ বোতল মদের সর্বমোট ওজন ৬৮,২৫০ মি.লি. ভারতীয় মদ। এছাড়াও ধৃত আসামী মোঃ মামুন শিকদারের পরিহিত প্যান্টের ডান পকেট হতে মাদক বিক্রয়ের নগদ 25,000 টাকা উদ্ধার করা হয়। জানা যায়, গ্রেফতার আসামীদ্বয় আন্তঃজেলা মাদক কারবারী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান এনে শ্রীপুরসহ গাজীপুরের বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক সেবীদের নিকট বিক্রয় করে। তাদের সাথে জড়িত আরও অন্যান্য মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
উল্লিখিত মাদক উদ্ধারের ঘটনায় এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এর এজাহারের ভিত্তিতে গ্রেফতারকৃত আসমীদের বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা নং-১৯, তারিখ: 12-11-2026খ্রি., ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির 24(খ)/41 রুজু করা হয়েছে। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।