
সুমন সাতক্ষীরা প্রতিনিধি
দেশ স্বাধীনের পর থেকে ৫নং কৈখালী ইউনিয়নে অনেক চেয়ারম্যান এসেছেন গেছেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের মতো জনপ্রিয়তা খুব কম চেয়ারম্যানই পেয়েছেন। কেন সাধারণ মানুষ তাকে এত ভালোবাসে, বারবার ভোট দেয়? খোঁজ নিয়ে জানা গেল তার মধ্যে রয়েছে এমন ৫টি গুণ যা অন্য চেয়ারম্যানদের মধ্যে খুব একটা দেখা যায়নি।
১. কার্ডের টাকা নেন না
দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে তিনি কোনো গরিব মানুষের কাছ থেকে কার্ডের টাকা নিয়েছেন। বিধবা ভাতা বয়স্ক ভাতা ভিজিডি ভিজিএফ গরিবের হকের টাকা তিনি গরিবের হাতেই পৌঁছে দেন এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে
*২সপ্তাহে ৬ দিন পরিষদে থাকেন*
অনেক চেয়ারম্যান মাসে দুই-একদিন পরিষদে আসেন। কিন্তু শেখ আব্দুর রহিম সপ্তাহে ৬ দিন নিয়মিত পরিষদে বসেন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি নিজে মানুষের কথা শোনেন, সমস্যা সমাধান করেন। পরিষদে গিয়ে তাকে না পেয়ে ফিরে আসতে হয় না কাউকে
*৩. দেখা করতে পারমিশন লাগে না:*
তার কাছে ঢুকতে গেলে কোনো লোকের পারমিশন নেওয়া লাগে না কোনো দালাল কোনো পিএ ধরতে হয় না একজন সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে একজন কৃষক সরাসরি তার রুমে ঢুকে কথা বলতে পারেন। তার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা।
৪। চা-পান-বিস্কুট ছাড়া ফেরান না
সাধারণ মানুষ তার পাশে গেলে চা এবং পান-বিস্কুট না খেয়ে ফিরতে পারেন না। তিনি নিজে দাঁড়িয়ে থেকে মেহমানদারি করেন। একজন গরিব মানুষকেও তিনি সম্মান দিয়ে চেয়ারে বসান এই আতিথেয়তা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে
৫. ভাই-ব্রাদার দিয়ে কাউকে হয়রানি করেন না
তার কোনো ভাই-ব্রাদার আত্মীয়-স্বজন অন্যায়ভাবে কারো গায়ে হাত দিয়েছে এমন অভিযোগ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি ক্ষমতার দাপট দেখিয়ে তিনি কখনো কাউকে ভয় দেখাননি তার পরিবারের লোকজনও সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন
এলাকার প্রবীণ মুরুব্বি আঃ সাত্তার বলেন স্বাধীনতার পর থেকে অনেক চেয়ারম্যান দেখলাম। কিন্তু এই ৫টা গুণ একসাথে কোনো চেয়ারম্যানের মধ্যে দেখিনি এজন্য মানুষ তাকে দল দেখে না, ব্যক্তি দেখে ভোট দেয়
কৈখালী ইউনিয়নের সাধারণ ভোটারদের মতে চেয়ারম্যানের এই সততা সরলতা আর মানুষের প্রতি ভালোবাসাই তাকে বারবার জয়ী করেছে