পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেন (৩৪) নামে ফরিদপুর উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের) সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ফরিদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
গত সোমবার (৯ নভেম্বর) ফরিদপুর থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল তাঁকে নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইজিপি পদকপ্রাপ্ত) (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে কে এম মামুনুর রশিদ ওরফে রুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার রাউৎনাগদাপাড়া গ্রামের মো. আবুল কালাম আজাদ ওরফে কালুর ছেলে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, কিছু দিন আগে গোপনে রাতের আধাঁরে সংঠনের ছেলেদের নিয়ে মিছিল করতে দেখা যায় । পরে খবর পেয়ে ঘটনা স্হলে গেলে তাকে ধরতে ব্যর্থ হই তখন দীর্ঘদিন সে পলাতক থাকে পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুমন বাড়ি আসছে । তাৎখনিক আমাদের থানা পুলিশের আভিযানিক দল গিয়ে রুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই ।
তবে আমাদের এ অভিযান চলমান থাকবে ।