মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল আজিজ শেখ। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আইনুল।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সিরাজুল ইসলাম,আবু তালেব, সফিকুল ইসলাম,সোনজিত, নূরনবী, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, জয়নাল, জুলিয়াসসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
কাউন্সিলে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে মোঃ আব্দুল আজিজ শেখ নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ আইনুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মোঃ আব্দুল আজিজ শেখ এর আগেও নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিবার্ষিক কাউন্সিলে পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ায় তিনি আবারও সংগঠনটির নেতৃত্বে আসেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।