রুহুল আমিন সুমন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নে নিখোঁজের 3 দিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন মন্ডল (৫৫)। তিনি কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মন্ডলের পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় গত ৩ দিন আগে মনোরঞ্জন মন্ডল নিজের ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি
অবশেষে আজ সোমবার সকালে শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন
স্থানীয়দের ধারণা ধানক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় বা হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি
খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে