স্টাফ রিপোর্টার ঃ পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহানাবাদ দারুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠিত প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল রাজ্জাক (৭৮) গতকাল রাত ১১টার দিকে রংপুর প্রাইম হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করার কথা জানান কর্তব্যরত চিকিৎসক।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ আজ ২৪ অক্টোবর বাদ জোহর বেলা ২ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পুকুরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শত শত মুসল্লিগণ অংশ নেন। তার কর্ম জীবনে মরহুম একাধারে — পার্বতীপুর শহরের কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের ইমাম,জাহানাবাদ মামুদপাড়া জামে মসজিদের ইমাম ও জাহানাবাদ ঈদগাহ মাঠের ইমাম হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন, এলাকার বাতিঘর। এলাকার রাস্তাঘাট নির্মাণ, সামাজিক উন্নয়ন ও হক প্রতিষ্ঠায় সত্য কথা তুলে ধরতে কখনো আপোষ করেননি। অত্র এলাকার মানুষ তাঁকে গভীরভাবে মান্য করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার সহধর্মিণী স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য অনুরাগী, ছাত্র ও ভক্ত রেখে চিরবিদায় নিলেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন।