বিকাশ কুমার দাস
স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১০ ও ১১ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ভাঙ্গুড়া, পাবনার যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠান উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূরাইয়া মমতাজ। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি,র সভাপতি মোঃ রফিকুল ইসলাম (কমিশনার) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পদ্ধতি, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং নির্ভুলভাবে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুল তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন ও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে। এ জন্য প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্ট আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির কাজে দক্ষতা বাড়বে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে।