শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী, বাশখালীতে একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে "সততা মানব কল্যাণ স্পোর্টিং ক্লাব"।
সম্প্রতি সংগঠনটির নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫-০২-২০২৫ ইং তারিখে গঠিত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস হোসেন।
নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহ-সভাপতি মোঃ কেরামত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুনছুর আলী, ক্যাশিয়ার মোঃ লিটন হোসেন, ক্রিয়া সম্পাদক মোঃ আবু মুসা, যুব সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক মোঃ আঃ সাত্তার এবং দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সুমন ও সোহাগ।
কমিটি গঠনের পর থেকেই সংগঠনটি এলাকায় বিভিন্ন মানবিক কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে সম্প্রতি জলাবদ্ধতা ও বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ছবিতে দেখা যায়, হাঁটু পানিতে নেমে চাল, ডাল, তেল, পানি ও শুকনো খাবার ভর্তি বস্তা অসহায় বৃদ্ধ ও নারীদের হাতে তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা। বস্তায় লেখা ছিল "সততা মানব কল্যাণ স্পোর্টিং ক্লাব"।
এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মোঃ রুবেল হোসেন বলেন, "সততা আমাদের মূলনীতি। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করতে চাই। বোশখালী ও জয়াখালী এলাকার যেকোনো দুর্যোগে, অসহায় মানুষের পাশে থাকবে আমাদের ক্লাব। ভবিষ্যতে আমরা শিক্ষা, খেলাধুলা ও রক্তদান কর্মসূচি নিয়েও কাজ করবো।"