স্টাফ রিপোর্টার ঃ রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মন্ডলপাড়া সংলগ্ন চিকলি নদী থেকে আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে এক অজ্ঞাত বয়স্ক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশটি পানি থেকে তীরে তোলে। এ সময় নদীর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় করেছেন। পুলিশের ২-৩ জন সদস্য হাঁটু পানিতে নেমে লাশ উদ্ধারের কাজ করে । এ ঘটায় তাৎক্ষণিকভাবে মৃত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বদরগঞ্জ থানা পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।