
শোক সংবাদ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের বাসিন্দা লুৎফর রহমান (৫৬) কৃষিকাজ করার সময় বজ্রপাতে ইন্তেকাল করেছেন। আজ বুধবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে কৃষি জমিতে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দৈনিক কলমের দর্পণ পরিবারের পক্ষ থেকে মরহুম লুৎফর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।