সাতক্ষীরা সিটি কলেজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন সুমন:
সাতক্ষীরা সিটি কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সিটি কলেজ পরিবার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ পরিসরে সদস্য হিসেবে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের মনোনয়নকে সাতক্ষীরা সিটি কলেজের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর এই মনোনয়নের মাধ্যমে সাতক্ষীরার শিক্ষা অঙ্গনের মর্যাদা আরও সমুন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
এদিকে, অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের প্রতি সাতক্ষীরা সিটি কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।
কলেজ পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাতক্ষীরা সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।