
নিজস্ব প্রতিনিধি , পাবনা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা শাখার নতুন পৌর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক। নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল কাউন্সিলর, সাবেক যুগ্ম আহ্বায়ক কাহার বাবর এবং ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু, মোঃ সেলিম হোসেন খান সভাপতি, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলাম। বক্তারা বলেন, নতুন কার্যালয় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি, সংগঠনের সার্বিক কল্যাণ এবং শ্রমিক দলকে আরও সুসংগঠিত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন। পাশাপাশি পাবনা জেলার শ্রমজীবী মানুষের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।