নিজস্ব প্রতিবেদক, মো: আরিফুল ইসলাম
পাবনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ভাঙ্গুড়া থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৪৯৫ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অবস্থানে
পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।